Psalms 68:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বশক্তিমান যখন বাদশাহ্দেরকে দেশে ছিন্নভিন্ন করলেন, তখন সল্মোন পর্বতে [যেন] তুষার পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সল্মন পর্বতে তুষারপাতের মতো সর্বশক্তিমান সেই দেশে রাজাদের ছিন্নভিন্ন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বশক্তিমান যখন রাজাদিগকে দেশে ছিন্নভিন্ন করিলেন, তখন সল্মোন পর্ব্বতে [যেন] তুষার পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বশক্তিমান যখন রাজাদিগকে দেশে ছিন্নভিন্ন করিলেন, তখন সল্মোন পর্বতে [যেন] তুষার পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বশক্তিমান ঈশ্বর যখন দেশের মধ্যে রাজাদের ছড়িয়ে দিলেন তখন সল্মোন পাহাড়ের উপর বরফ পড়ছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সর্বশক্তিমান আল্লাহ্ যখন দেশের মধ্যে বাদশাহ্দের ছড়িয়ে দিলেন তখন সল্মোন পাহাড়ের উপর বরফ পড়ছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান ঈশ্বর যেদিন করেছিলেন ছত্রভঙ্গ রাজন্যবর্গকে, সালমোন পাহাড়ে সেদিন হয়েছিল তুষারপাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সল্মোন পর্বতে ঈশ্বর শত্রু রাজাদের ছত্রভঙ্গ করলেন| ওরা হয়েছিল তুষারে ঝরে যাওয়ার মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্বশক্তিমান যখন রাজাদের দেশকে ছিন্নভিন্ন করলেন, তখন শলোমনের পর্বতে তুষার পড়ল।