Psalms 68:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বহুশৃঙ্গ পর্বতমালা, আল্লাহ্‌ তাঁর নিবাসের জন্য যে পর্বতে প্রীত হয়েছেন, তার প্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করছো? অবশ্য মাবুদ চিরকাল সেখানে বাস করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে রুক্ষ পর্বত, কেন তুমি সেই পর্বতের দিকে হিংসার দৃষ্টিতে তাকাও যে পর্বত ঈশ্বর শাসন করার জন্য বেছে নিয়েছেন, আর যে পর্বতে সদাপ্রভু চিরকাল বসবাস করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বহুশৃঙ্গ পর্ব্বতগণ, ঈশ্বর আপন নিবাসের নিমিত্ত যে পর্ব্বতে প্রীত হইয়াছেন, তৎপ্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করিতেছ? অবশ্য সদাপ্রভু চিরকাল তথায় বাস করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বহুশৃঙ্গ পর্বতগণ, ঈশ্বর আপন নিবাসের নিমিত্ত যে পর্বতে প্রীত হইয়াছেন, তৎপ্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করিতেছ? অবশ্য সদাপ্রভু চিরকাল তথায় বাস করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে অনেক চূড়ার পাহাড়, ঈশ্বর যে পাহাড়কে নিজে থাকার জন্য বেছে নিয়েছেন তুমি হিংসার চোখ নিয়ে কেন তার দিকে চেয়ে আছ? সেটাই তো সদাপ্রভুর চিরকালের বাসস্থান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে অনেক চূড়ার পাহাড়, আল্লাহ্‌ যে পাহাড়কে নিজে থাকার জন্য বেছে নিয়েছেন তুমি হিংসার চোখ নিয়ে কেন তার দিকে চেয়ে আছ? সেটাই তো মাবুদের চিরকালের বাসস্থান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে বহুশৃঙ্গ বিশিষ্ট পর্বতগণ! ঈশ্বরের প্রিয় আবাস যে পর্বতে তার দিকে তোমরা কেন কর দৃষ্টিপাত ঈর্ষাভরে? সেখানেই চিরকাল বাস করবেন প্রভু পরমেশ্বর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে বাশন পর্বত, কেন তুমি সিয়োন পর্বতকে নীচু নজরে দেখ? ঈশ্বর সিয়োন পর্বতকে ভালোবাসেন| প্রভু চিরদিন সেখানে থাকবেন বলে স্থির করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কেন হিংসার দৃষ্টিতে দেখছ, সেই পর্বতে যেখানে ঈশ্বর ইচ্ছা করেন বাস করেন, প্রকৃত পক্ষে, সদাপ্রভুু চিরকাল তার মধ্যে বাস করবেন।