Psalms 68:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ, প্রভু সেই সবের মধ্যবর্তী; যেমন সিনাইয়ে, তাঁর পবিত্র স্থানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের রথ অযুত অযুত এবং লক্ষ লক্ষ; সদাপ্রভু সীনয় পর্বত থেকে তাঁর পবিত্রস্থানে এসেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ, প্রভু সে সকলের মধ্যবর্ত্তী; যেমন সীনয়ে, তাঁহার পবিত্র স্থানে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ, প্রভু সেই সকলের মধ্যবর্তী; যেমন সীনয়ে, তাঁহার পবিত্র স্থানে
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের রথ হাজার হাজার, লক্ষ লক্ষ; প্রভু সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন, যেমন তিনি সিনাই পাহাড়ে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র রথ হাজার হাজার, লক্ষ লক্ষ; দীন-দুনিয়ার মালিক সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন, যেমন তিনি তুর পাহাড়ে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লক্ষ লক্ষ প্রকাণ্ড রথসহ আগমন করেছিলেন প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র পীঠস্থানে সিনাই পর্বত থেকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর পবিত্র সিয়োন পর্বতে আসেন| তাঁর পিছু পিছু লক্ষ লক্ষ রথ আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের রথ হাজার হাজার ও লক্ষ লক্ষ; প্রভু তাদের মধ্যে থাকে যেমন সদাপ্রভু সীনয় থেকে তার পবিত্র স্থানে এসেছেন।