Psalms 68:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ঊর্ধ্বে উঠেছ, বন্দীদেরকে বন্দীদশায় নিয়ে গিয়েছ, মানুষের মধ্যে দান গ্রহণ করেছ; এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করেছ, যেন মাবুদ আল্লাহ্‌ [সেখানে] বাস করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি ঊর্ধ্বে আরোহণ করেছিলে তুমি বন্দিদের বন্দি করেছিলে; তুমি লোকেদের কাছ থেকে উপহার পেয়েছ, এমনকি যারা বিদ্রোহী তাদের কাছ থেকেও— যেন তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, সেখানে বসবাস করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ঊর্দ্ধে উঠিয়াছ, বন্দিগণকে বন্দি করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ; এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ, যেন সদাপ্রভু ঈশ্বর [তথায়] বাস করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ঊর্ধ্বে উঠিয়াছ, বন্দিগণকে বন্দি করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ; এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ, যেন সদাপ্রভু ঈশ্বর [তথায়] বাস করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তুমি স্বর্গে উঠলে তখন পরাজিত বন্দীদের চালিয়ে নিয়ে গেলে। লোকদের মধ্যে, এমন কি, বিদ্রোহীদের মধ্যে থাকার সময় তোমার কাছে অনেক দান এসেছিল, যাতে তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, তাদের মধ্যে থাকতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তুমি বেহেশতে উঠলে তখন পরাজিত বন্দীদের চালিয়ে নিয়ে গেলে। লোকদের মধ্যে, এমন কি, বিদ্রোহীদের মধ্যে থাকার সময় তোমার কাছে অনেক দান এসেছিল, যাতে তুমি, হে আল্লাহ্‌ মাবুদ, তাদের মধ্যে থাকতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আরোহণ করেছেন ঊর্ধ্বে, বন্দী করে এনেছেন পরাজিতদের। মানুষের কাছ থেকে, এমন কি বিদ্রোহীদের কাছ থেকেও তিনি গ্রহণ করেছেন উপঢৌকন, ঈশ্বর, প্রভু পরমেশ্বর বাস করবেন সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, এমনকি যারা তাঁর বিরুদ্ধে গিয়েছিল তাদের কাছ থেকেও উপহার গ্রহণ করার জন্য তিনি জাঁকজমক করে বন্দীদের নেতৃত্ব দিয়ে উচ্চ পর্বতের ওপরে গেলেন| প্রভু ঈশ্বর সেখানে থাকার জন্য গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি উপরে উঠেছ, বন্দিদেরকে বন্দি করেছ, মানুষদের মধ্যে থেকে উপহার গ্রহণ করেছ; এমন কি যারা তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরও গ্রহণ করেছ, যাতে তুমি, সদাপ্রভুু ঈশ্বর, সেখানে বাস কর।