Psalms 68:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাতাসে যেমন ধোঁয়া উড়ে যায়, তেমনি তুমি তাদেরকে উড়িয়ে নিয়ে যাও; যেমন আগুনের সম্মুখে মোম গলে যায়, তেমনি আল্লাহ্র সম্মুখে দুষ্টরা বিনষ্ট হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ— যেমন আগুনে মোম গলে যায়, ঈশ্বরের সামনে দুষ্টরা সেভাবে বিনষ্ট হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন ধূম চালিত হয়, তেমনি তুমি তাহাদিগকে চালিত কর; যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন ধূম চালিত হয়, তেমনি তুমি তাহাদিগকে চালিত কর; যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধূমার মত করে তুমি তাদের উড়িয়ে দাও; আগুনের সামনে গলে যাওয়া মোমের মত দুষ্টেরা ঈশ্বরের সামনে ধ্বংস হয়ে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধোঁয়ার মত করে তুমি তাদের উড়িয়ে দাও; আগুনের সামনে গলে যাওয়া মোমের মত দুষ্টেরা আল্লাহ্র সামনে ধ্বংস হয়ে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধোঁয়া যেমন মিলিয়ে যায় দূরে তেমনি বিদূরিত কর তুমি ওদের। আগুনের মুখে যেমন গলে যায় মোম, ঈশ্বরের সম্মুখে তেমনি বিনষ্ট হোক দুষ্টেরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধোঁয়া যেমন বাতাসে উড়ে যায়, তেমনি আপনার শত্রুরা যেন ছত্রভঙ্গ হয়| মোম যেমনভাবে আগুনে গলে যায়, তেমনই করে যেন আপনার শত্রুরাও ধ্বংস হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন দূরে ধোঁয়া চালিত হয়; যেমন আগুনের সামনে মোম গলে যায়, তেমনি ঈশ্বরের সামনে দুষ্টরা বিনষ্ট হোক।