Psalms 68:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ অবশ্য তাঁর দুশমনদের মাথা ও কুপথগামীর কেশযুক্ত-কপাল চূর্ণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয় ঈশ্বর তাঁর শত্রুদের মাথা, এবং তাদের চুলের মুকুট চূর্ণ করবেন যারা পাপের পথ ভালোবাসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর অবশ্য আপন শত্রুগণের মস্তক ও কুপথগামীর সকেশ-কপাল চূর্ণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর অবশ্য আপন শত্রুগণের মস্তক ও কুপথগামীর সকেশ-কপাল চূর্ণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন; যারা পাপে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথা তিনি চুরমার করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন; যারা গুনাহে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথা তিনি চুরমার করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর চূর্ণ করবেন তাঁর শত্রুদের মস্তক, চূর্ণ করবেন দাম্ভিক পাপাচারীদের ঔদ্ধত্যের প্রতীক কেশদামে মণ্ডিত মস্তক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর অবশ্যই দেখাবেন যে তিনি তাঁর শত্রুদের পরাজিত করেছেন| যারা তাঁর বিরুদ্ধে লড়াই করেছে ঈশ্বর তাদের শাস্তি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর নিজের শত্রুদের মাথা আঘাত করবেন এবং এ ধরনের লোককে লোম ছাড়িয়ে নেয় যারা তাঁর বিরুদ্ধে অপরাধ করে চলেছে।