Psalms 68:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমার চরণ রক্তে ডুবাতে পার, যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার দুশমনদের থেকে অংশ পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমার পা তোমার বিপক্ষদের রক্তের মধ্যে দিয়ে হাঁটতে পারে, এবং তোমার কুকুরদের জিভ যেন তাদের ভাগ পায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমার চরণ রক্তে ডুবাইতে পার, যেন তোমার কুকুরদের জিহ্বা [তোমার] শত্রুগণ হইতে অংশ পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমার চরণ রক্তে ডুবাইতে পার, যেন তোমার কুকুরদের জিহ্বা [তোমার] শত্রুগণ হইতে অংশ পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে তোমার পা তোমার শত্রুদের রক্ত দলে যায় আর তোমার কুকুরগুলো যেন তা ইচ্ছামত চেটে খেতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে তোমার পা তোমার শত্রুদের রক্ত দলে যায় আর তোমার কুকুরগুলো যেন তা ইচ্ছামত চেটে খেতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন শত্রুরক্তে সিঞ্চিত হয় তোমার চরণ, তোমাদের সারমেয়কুল যেন লেহন করতে পারে শত্রুশোণিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তাদের রক্তের ওপর দিয়ে হাঁটতে পারবে| তোমাদের কুকুর ওদের রক্ত চেটে খাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে তুমি তোমার শত্রুকে পিষে ফেলতে পার, যেন তোমার পা রক্তে ডুবিয়ে দাও এবং যেন তোমরা কুকুরদের জিভ তোমার শত্রুদের থেকে অংশ করে নিতে পারে।”