Psalms 68:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্মুখে গায়করা, পিছনে বাদ্যকররা চললো, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবার সামনে গায়কেরা, তারপর সুরকারেরা; তাদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে যুবতী মহিলারা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অগ্রে গায়কগণ, পশ্চাতে বাদ্যকরগণ চলিল, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অগ্রে গায়কগণ, পশ্চাতে বাদ্যকরগণ চলিল, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে যাচ্ছে গায়কেরা, তাদের পিছনে যাচ্ছে বাজনা বাদকেরা; খঞ্জনি-বাজানো মেয়েদের মাঝখানে তারা চলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে যাচ্ছে কাওয়ালেরা, তাদের পিছনে যাচ্ছে বাজনা বাদকেরা; খঞ্জনি-বাজানো মেয়েদের মাঝখানে তারা চলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোভাযাত্রার পুরোভাগে গায়কদল, পশ্চাতে বাদকবৃন্দ, ক্ষত্রীকুল, মাঝখানে তরুণী কন্যারা যাচ্ছিল খঞ্জনী বাজিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথমেই আসছে গায়করা, তাদের পেছনে রয়েছে বীণাযন্ত্র বাদ্যকারীগণ যাদের অনুসরণ করছিল খঞ্জণী বাজনারতা মেয়েরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সামনে গায়করা, পিছনে বাদ্যকরেরা এবং মাঝখানে বাজনকারী কুমারীরা চলল।