Psalms 68:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জনসমাগমের মধ্যে আল্লাহ্র শুকরিয়া কর; তোমরা, যারা ইসরাইলরূপ ফোয়ারা থেকে উৎপন্ন, তোমরা প্রভুর শুকরিয়া কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহা ধর্মসভায় ঈশ্বরের প্রশংসা হোক; ইস্রায়েলের সমাবেশে সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জনসমাগমের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর; তোমরা, যাহারা ইস্রায়েলরূপ উনুই হইতে [উৎপন্ন], তোমরা প্রভুর ধন্যবাদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জনসমাগমের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর; তোমরা, যাহারা ইস্রায়েলরূপ উনুই হইতে [উৎপন্ন], তোমরা প্রভুর ধন্যবাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সব সভার মধ্যে ঈশ্বরের গৌরব কর; তোমরা যারা ইস্র্রায়েল-বংশের লোক, তোমরা সদাপ্রভুর গৌরব কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সব মাহ্ফিলের মধ্যে আল্লাহ্র প্রশংসা কর; তোমরা যারা ইসরাইল-বংশের লোক, তোমরা মাবুদের প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনসমাবেশে ঈশ্বরের মহিমা কীর্তন কর, হে ইসরায়েলকুল, প্রভু পরমেশ্বরের স্তবগান গাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহাসমাবেশে ঈশ্বরের প্রশংসা কর! হে ইস্রায়েলের লোকরা, প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জনসমাজের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর; সদাপ্রভুুর প্রশংসা কর, তোমরা যারা ইস্রায়েলের সত্য বংশধর।