Psalms 68:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে আছেন তাদের শাসক কনিষ্ঠ বিন্ইয়ামীন, এহুদার নেতৃবর্গ ও তাদের জনগণ, সবূলূনের নেতৃবর্গ, নপ্তালির নেতৃবর্গ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্ষুদ্র বিন্যামীন গোষ্ঠী সবার আগে আগে চলেছে, যিহূদা গোষ্ঠীর শাসকেরা এক বিরাট দল, এবং আছে সবূলূন আর নপ্তালি গোষ্ঠীর শাসকগণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেখানে আছেন তাহাদের শাসক কনিষ্ঠ বিন্যামীন, যিহূদার অধ্যক্ষগণ ও তাহাদের জনগণ, সবূলূনের অধ্যক্ষগণ, নপ্তালির অধ্যক্ষগণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেখানে আছেন তাহাদের শাসক কনিষ্ঠ বিন্যামীন, যিহূদার অধ্যক্ষগণ ও তাহাদের জনগণ, সবূলূনের অধ্যক্ষগণ, নপ্তালির অধ্যক্ষগণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবার ছোট যে বিন্যামীন, ঐ যাচ্ছে তার বংশ, যাদের হাতে আছে রাজদণ্ড; ঐ যে যিহূদার নেতারা, যারা দলে ভারী; ঐ যে সবূলূনের নেতারা আর ঐ যায় নপ্তালির নেতারা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবার ছোট যে বিন্ইয়ামীন, ঐ যাচ্ছে তার বংশ, যাদের হাতে আছে রাজদণ্ড; ঐ যে এহুদার নেতারা, যারা দলে ভারী; ঐ যে সবূলূনের নেতারা আর ঐ যায় নপ্তালির নেতারা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বকনিষ্ঠ বিন্যামীন গোষ্ঠী ছিল সর্বাগ্রে, তারপরে যিহুদা গোষ্ঠীর প্রধানেরা ও তাদের গোষ্ঠীভুক্ত সকলে, সবশেষে ছিল সবুলুন ও নপ্তালীকুলের নেতৃবৃন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছোট বিন্যামীন নামক উপজাতি তাদের নেতৃত্ব দিচ্ছে| সেখানে যিহূদার বড় পরিবারও রয়েছে| সবূলূন এবং নপ্তালির নেতারাও সেখানে রয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে প্রথমে বিন্যামীন আছে, তাদের কনিষ্ঠ জাতি, যিহূদার নেতারা এবং তাদের জনতা, সবূলূনের নেতারা, নপ্তালির নেতারা।