Psalms 68:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, তোমার পরাক্রমকে ডাক, হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও, যেমন তুমি আমাদের আগে সাধন করেছ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পরাক্রমকে তলব করো, হে ঈশ্বর; যেমন তুমি আগে করেছ সেভাবে তোমার শক্তি আমাদের দেখাও, হে আমাদের ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন, হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ, তাহা পরাক্রান্ত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন, হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ, তাহা পরাক্রান্ত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ঈশ্বরের কাছ থেকে তোমার শক্তি এসেছে। হে ঈশ্বর, তোমার শক্তি দেখাও, আগে যেমন তুমি আমাদের পক্ষে কাজ করে দেখিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার আল্লাহ্র কাছ থেকে তোমার শক্তি এসেছে। হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও, আগে যেমন তুমি আমাদের পক্ষে কাজ করে দেখিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, দেখাও তোমার পরাক্রম, আমাদের পক্ষে কার্যসাধনকারী হে ঈশ্বর, প্রকাশ কর তোমার অমিত পরাক্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনার ক্ষমতা আমাদের দেখান! যে ক্ষমতা আমাদের জন্য অতীতে ব্যবহার করেছেন সেই ক্ষমতা প্রদর্শন করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দাও, ঈশ্বর তোমার ক্ষমতায় আমরা আনন্দিত, যা অতীতে তুমি প্রকাশ করেছ।