Psalms 68:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি আদিকালীন বেহেশতের বেহেশত দিয়ে রথারোহণে গমন করেন; শোন, তিনি তাঁর কণ্ঠস্বর, পরাক্রান্ত কণ্ঠস্বর পাঠান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রতি করো যিনি সর্বোচ্চ আকাশমণ্ডল, প্রাচীন আকাশমণ্ডল দিয়ে যাত্রা করেন, যিনি পরাক্রমের কণ্ঠস্বরে গর্জন করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি আদিকালীয় স্বর্গের স্বর্গ দিয়া রথারোহণে গমন করেন; দেখ, তিনি আপন রব, পরাক্রান্ত রব ছাড়েন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি আদিকালীয় স্বর্গের স্বর্গ দিয়া রথারোহণে গমন করেন; দেখ, তিনি আপন রব, পরাক্রান্ত রব ছাড়েন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই পুরানো দিনের আকাশের মধ্য দিয়ে রথে চড়ে চলাচল করেন। শোন, তিনি জোর গলায় কথা বলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই পুরানো দিনের আকাশের মধ্য দিয়ে রথে চড়ে চলাচল করেন। শোন, তিনি জোর গলায় কথা বলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি ঊর্ধ্বতম লোকে করেন পরিভ্রমণ শোন তাঁর গুরুগম্ভীর কণ্ঠস্বর নিনাদিত হয় বিশ্ব চরাচরে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের গীত গাও! তিনি তাঁর রথ প্রাচীন স্বর্গগুলির মধ্য দিয়ে চালান| তাঁর পরাক্রান্ত রব শোন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি আদিকালে স্বর্গের স্বর্গ দিয়ে রথে গমন করেন; দেখ, তিনি নিজের স্বর পরাক্রান্ত স্বর ছাড়েন।