Psalms 68:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, তুমি তোমার পবিত্র স্থানে ভয়াবহ; ইসরাইলের আল্লাহ্, তিনিই তাঁর লোকদেরকে পরাক্রম ও শক্তি দেন। আল্লাহ্ ধন্য হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তোমার পবিত্রস্থানে তুমি ভয়াবহ; ইস্রায়েলের ঈশ্বর তাঁর ভক্তদের শক্তি আর সামর্থ্য প্রদান করেন। ঈশ্বরের প্রশংসা হোক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তুমি তোমার ধর্ম্মধামে ভয়াবহ; ইস্রায়েলের ঈশ্বর, তিনিই আপন প্রজাদিগকে পরাক্রম ও শক্তি দেন। ধন্য ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তুমি তোমার ধর্মধামে ভয়াবহ; ইস্রায়েলের ঈশ্বর, তিনিই আপন প্রজাদিগকে পরাক্রম ও শক্তি দেন। ধন্য ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তোমার পবিত্র জায়গায় তোমার উপস্থিতি ভক্তিপূর্ণ ভয় জাগিয়ে তোলে। ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তি ও ক্ষমতা দিয়ে থাকেন। ঈশ্বরের গৌরব হোক!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তোমার পবিত্র জায়গায় তোমার উপস্থিতি ভয় জাগিয়ে তোলে। ইসরাইলের আল্লাহ্ তাঁর বান্দাদের শক্তি ও ক্ষমতা দিয়ে থাকেন। আল্লাহ্র প্রশংসা হোক!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয়াবহ মর্যাদা ও সম্ভ্রমে বিরাজিত ঈশ্বর আপন পবিত্র মন্দিরে! ইসরায়েলের ঈশ্বর তিনি, তিনিই আপন প্রজাদের জোগান শক্তি ও সামর্থ্য। ধন্য ঈশ্বর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর মন্দিরে ঈশ্বর অবিস্মরণীয়, ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তি এবং ক্ষমতা দিয়েছেন| ঈশ্বরের প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তোমার পবিত্র জায়গা ভয়ঙ্কর; ইস্রায়েলের ঈশ্বর তিনি নিজের লোকেদের পরাক্রম ও শক্তি দেন। ধন্য ঈশ্বর।