Psalms 68:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আল্লাহ্‌র উদ্দেশে গজল গাও, তাঁর নামের ঘোষণা কর; যিনি মরুভূমি দিয়ে বাহনে আসছেন, তাঁর জন্য রাজপথ বাঁধ; তাঁর নাম ‘মাবুদ’ (ইয়াহ্‌), তাঁর সাক্ষাতে উল্লাস কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও, যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো; তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ঈশ্বরের উদ্দেশে গীত গাও, তাঁহার নামের কীর্ত্তন কর; যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাঁহার জন্য রাজপথ বাঁধ; তাঁহার নাম ‘যাঃ’, তাঁহার সাক্ষাতে উল্লাস কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ঈশ্বরের উদ্দেশে গীত গাও, তাঁহার নামের কীর্তন কর; যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাঁহার জন্য রাজপথ বাঁধ; তাঁহার নাম ‘যাঃ’, তাঁহার সাক্ষাতে উল্লাস কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের উদ্দেশে গান কর, তাঁর প্রশংসা-গান গাও; মরু-এলাকার মধ্য দিয়ে যিনি রথে চড়ে আসছেন তাঁর জন্য উঁচু পথ তৈরী কর; তাঁর নাম সদাপ্রভু, তাঁর সামনে আনন্দ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-কাওয়ালী গাও; মরুভূমির মধ্য দিয়ে যিনি রথে চড়ে আসছেন তাঁর জন্য উঁচু পথ তৈরী কর; তাঁর নাম মাবুদ, তাঁর সামনে আনন্দ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের স্তবগান গাও, গাও তাঁর নাম গান, মেঘরথে তিনি আসীন, তাঁর জন্য প্রস্তুত কর পথ, তিনি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, উল্লাস কর সাক্ষাতে তাঁর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের উদ্দেশ্য গান গাও| তাঁর নামে প্রশংসা কর| ঈশ্বরের জন্য পথ প্রস্তুত কর| মরুভূমিতে তিনি রথে চড়ে আসছেন| তাঁর নাম “যাঃ|” তাঁর নামের প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও, তাঁর নামের প্রশংসা কর; যিনি প্রান্ত রের মধ্যে দিয়ে উঠে যাত্রা করে তার জন্য রাজপথ তৈরী কর; তাঁর নাম সদাপ্রভুু, তাঁর সামনে উল্লাস কর।