Psalms 68:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ সঙ্গীহীনদেরকে পরিবারে মধ্যে বাস করান, তিনি বন্দীদেরকে মুক্ত করে সহিসালামতে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন, তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর সঙ্গিহীনদিগকে পরিবার মধ্যে বাস করান, তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর সঙ্গীহীনদিগকে পরিবার মধ্যে বাস করান, তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের বলতে যার কেউ নেই তাকে তিনি নিজের পরিবারের লোক করে তোলেন; বন্দীদের তিনি মুক্ত করে মংগলের মধ্যে নিয়ে যান, কিন্তু বিদ্রোহীরা রোদে পোড়া জমিতে বাস করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের বলতে যার কেউ নেই তাকে তিনি নিজের পরিবারের লোক করে তোলেন; বন্দীদের তিনি মুক্ত করে উন্নতির মধ্যে নিয়ে যান, কিন্তু বিদ্রোহীরা রোদে পোড়া জমিতে বাস করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিবার পরিজনের মাঝে, নিঃসঙ্গকে প্রতিষ্ঠিত করেন ঈশ্বর, বন্দীদের তিনি করেন মুক্তিদান, রাখেন কুশলে, কিন্তু তাঁর অবাধ্য যারা তাদের বাসভূমি হবে ঊষর মরু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঙ্গীহীন লোককে ঈশ্বর গৃহ দেন; ঈশ্বর তাঁর লোকদের কারাগার থেকে মুক্ত করেন, তারা ভীষণ সুখী| কিন্তু যে লোকরা ঈশ্বরের বিরোধিতা করবে তারা রৌদ্র দগ্ধ মরুভূমিতে বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের পরিবারের মধ্যে একাকীদেরকে পরিবারে বাস করান; তিনি বন্দিদেরকে মুক্ত করে, কুশলে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ জমিতে বাস করে।