Psalms 68:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, তুমি যখন নিজের লোকদের আগে আগে যাচ্ছিলে, যখন শুকনো ভূমি দিয়ে গমন করছিলে, [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, যখন তুমি তোমার প্রজাদের মিশর দেশ থেকে বের করলে, যখন তুমি মরুপ্রান্তরের মধ্য দিয়ে অগ্রসর হলে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তুমি যখন নিজ প্রজাগণের অগ্রে অগ্রে যাইতেছিলে, যখন শুষ্ক ভূমি দিয়া গমন করিতেছিলে, সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তুমি যখন নিজ প্রজাগণের অগ্রে অগ্রে যাইতেছিলে, যখন শুষ্ক ভূমি দিয়া গমন করিতেছিলে, [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি যখন মরু-এলাকার মধ্য দিয়ে তোমার লোকদের আগে আগে গিয়েছিলে, [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তুমি যখন মরুভূমির মধ্য দিয়ে তোমার বান্দাদের আগে আগে গিয়েছিলে, [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তুমি যখন তোমার প্রজাদের পুরোবর্তী হয়ে মরুভূমি করেছিলে অতিক্রম, সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনিই আপনার লোকদের মিশর থেকে বেরিয়ে আসতে নেতৃত্ব দিয়েছিলেন| আপনিই মরুভূমিতে হেঁটে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, তুমি যখন নিজের লোকেদের সামনে গিয়েছিলে, যখন তুমি মরুপ্রান্তের মধ্যে দিয়ে গিয়েছিলে, সেলা