Psalms 68:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দুনিয়া কেঁপে উঠলো, আসমান বৃষ্টি ঢেলে দিল; আল্লাহ্র সাক্ষাতে, ঐ সিনাই আল্লাহ্র সাক্ষাতে, আল্লাহ্র সাক্ষাতে, ইসরাইলের আল্লাহ্র সাক্ষাতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবী কেঁপে উঠল, আকাশমণ্ডল বৃষ্টি ঢেলে দিল, সীনয়ের ঈশ্বর, ঈশ্বরের সামনে, ইস্রায়েলের ঈশ্বর, ঈশ্বরের সামনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পৃথিবী কম্পমান হইল, ঈশ্বরের সাক্ষাতে আকাশও জলবিন্দুময় হইল; ঐ সীনয় ঈশ্বরের সাক্ষাতে, ইস্রায়েলের ঈশ্বরের সাক্ষাতে [কাঁপিয়া উঠিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পৃথিবী কম্পমান হইল, ঈশ্বরের সাক্ষাতে আকাশও জলবিন্দুময় হইল; ঐ সীনয় ঈশ্বরের সাক্ষাতে, ইস্রায়েলের ঈশ্বরের সাক্ষাতে [কাঁপিয়া উঠিল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৃথিবী কেঁপে উঠেছিল আর আকাশ বৃষ্টি ঢেলেছিল। এ সব হয়েছিল ঈশ্বরের সামনে, সিনাইয়ের সেই ঈশ্বরের সামনে, ঈশ্বরেরই সামনে, ইস্রায়েলের ঈশ্বরের সামনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দুনিয়া কেঁপে উঠেছিল আর আকাশ বৃষ্টি ঢেলেছিল। এ সব হয়েছিল আল্লাহ্র সামনে, তুর পাহাড়ের সেই আল্লাহ্র সামনে, আল্লাহ্রই সামনে, ইসরাইলের আল্লাহ্র সামনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধরণী হয়েছিল প্রকম্পিত, আকাশ করেছিল বর্ষণ বারিধারা, হে ঈশ্বর তোমার আবির্ভাবে। ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি ইসরায়েলের সঙ্গে সন্ধিচুক্তিতে আবদ্ধ, তাঁর আগমনে কম্পিত হয়েছিল সিনাই পর্বত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং ভূমি কেঁপে উঠেছিল| ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, স্বয়ং সীনয় পর্বতে নেমে এলেন এবং আকাশ বিগলিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পৃথিবী কাঁপল, স্বর্গে ঈশ্বরের সামনে বৃষ্টি বরফ হল, যখন সীনয় ও ইস্রায়েল ঈশ্বরের উপস্হিতিতে আসে।