Psalms 69:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোরণদ্বারে বসে, তারা আমার বিষয়ে আলোচনা করে; মাতালেরা আমাকে নিয়ে গান রচনা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা প্রবেশপথে বসে তারা আমাকে উপহাস করে, আর সব মাতাল আমাকে নিয়ে গান গায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা পুরদ্বারে বসে, তাহারা আমার বিষয়ে কথাবার্ত্তা কহে; আমি সুরাপায়ীদের গীতস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা পুরদ্বারে বসে, তাহারা আমার বিষয়ে কথাবার্তা কহে; আমি সুরাপায়ীদের গীতস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা শহরের ফটকে বসে তাদের মধ্যে আমাকে নিয়ে কথা ওঠে; মাতালেরা আমাকে নিয়ে গান বাঁধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা শহরের দরজায় বসে তাদের মধ্যে আমাকে নিয়ে কথা ওঠে; মাতালেরা আমাকে নিয়ে গান বাঁধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমাজপতিদের কাছে আমি হয়েছি সমালোচনার পাত্র, এমন কি মাতালেরাও আমাকে নিয়ে গান বাঁধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রকাশ্য স্থানে ওরা আমায় নিয়ে আলোচনা করে| ওই মাতালরা আমায় নিয়ে গান বাঁধে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা শহরের দ্বারে বসে, তারা আমার বিষয়ে কথা বলে; আমি মাতালদের গীতস্বরূপ।