Psalms 69:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানির বন্যা আমার উপর ছাপিয়ে না উঠুক, অগাধ পানি আমাকে গ্রাস না করুক; আমার উপরে কূপ তার মুখ বন্ধ না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্যার জল যেন আমাকে আচ্ছন্ন না করে গভীর জল যেন আমাকে গ্রাস না করে মৃত্যুর গর্ত যেন আমাকে গিলে না ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলের বন্যা আমার উপর ছাপিয়া না উঠুক, অগাধ জল আমাকে গ্রাস না করুক; আমার উপরে কূপ আপন মুখ বদ্ধ না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলের বন্যা আমার উপর ছাপিয়া না উঠুক, অগাধ জল আমাকে গ্রাস না করুক; আমার উপরে কূপ আপন মুখ বদ্ধ না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্যা যেন আমার উপর দিয়ে বয়ে না যায়, গভীর জল যেন আমাকে তলিয়ে না ফেলে; মৃতস্থানের মুখ যেন আমার উপর বন্ধ না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্যা যেন আমার উপর দিয়ে বয়ে না যায়, গভীর পানি যেন আমাকে তলিয়ে না ফেলে; কবরের মুখ যেন আমার উপর বন্ধ না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্যার জল যেন আমায় ভাসিয়ে নিয়ে না যায়, অগাধ জলে যেন ডুবে না যাই আমি, যেন আবদ্ধ না হই কূপের গভীরে, যেন হারিয়ে না যাই মৃত্যুর অতল গহ্বরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঢেউগুলো যেন আমায় ডুবিয়ে না দেয়| গভীর গহ্বরকে আমায় ভক্ষণ করতে দেবেন না| কবরকে আমায় গিলে ফেলতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জলের বন্যা আমার উপরে যেন আচ্ছন্ন না হয়, অগাধ জল আমাকে গ্রাস না করুক; আমার উপরে কূপ তার মুখ বন্ধ না করুক।