Psalms 69:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিরস্কারে আমার মনোভঙ্গ হয়েছে, আমি অবসন্ন হলাম, আমি সহানুভূতির অপেক্ষা করলাম, কিন্তু তা পেলাম না; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকেও পেলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপহাস আমার হৃদয় ভেঙেছে আর আমাকে অসহায় করেছে; আমি সহানুভূতি খুঁজলাম কিন্তু পেলাম না, সান্ত্বনাকারীদের খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই; সাত্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই; সান্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘৃণা আমার মন ভেংগে দিয়েছে, তাতে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। আমার দুঃখে যেন অন্যে দুঃখ বোধ করে সেটাই আমি চেয়েছিলাম, কিন্তু আমি তা পাই নি। সান্ত্বনা দেবে এমন লোক আমি চেয়েছিলাম, কিন্তু তেমন কাউকে পেলাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণা আমার মন ভেংগে দিয়েছে, তাতে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। আমার দুঃখে যেন অন্যে দুঃখ বোধ করে সেটাই আমি চেয়েছিলাম, কিন্তু আমি তা পাই নি। সান্ত্বনা দেবে এমন লোক আমি চেয়েছিলাম, কিন্তু তেমন কাউকে পেলাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদ্রূপ-তিরস্কারে হৃদয় আমার ভগ্ন, হতাশায় আমি ম্রিয়মান, আমি চেয়েছিলাম সহানুভূতি, কিন্তু পাইনি, সান্ত্বনা লাভের আশায় ছিলাম আমি, কিন্তু কে দেবে সান্ত্বনা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে| লজ্জায় আমি মরে যেতে বসেছি! আমি সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম কিন্তু কখনই আমি তা পাই নি| আমি অপেক্ষা করেছিলাম কোন লোক এসে আমায় সান্ত্বনা দিক কিন্তু কোন লোক আসে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিরস্কারে আমার হৃদয় ভাঙ্গা হয়েছে; আমি হতাশায় পূর্ণ ছিলাম, আমি দয়ার অপেক্ষা করলাম, কিন্তু তা নাই; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকে পেলাম না।