Psalms 69:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের চোখ অন্ধ হোক, যেন তারা দেখতে না পায়; তুমি তাদের কোমর চির-কম্পনযুক্ত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের চোখ অন্ধকারে পূর্ণ হোক যেন তারা দেখতে না পায়, এবং তাদের পিঠ চিরকাল বেঁকে থাকুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের চক্ষু অন্ধ হউক, যেন তাহারা দেখিতে না পায়; তুমি তাহাদের কটিদেশ চির-কম্পযুক্ত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের চক্ষু অন্ধ হউক, যেন তাহারা দেখিতে না পায়; তুমি তাহাদের কটিদেশ চির-কম্পযুক্ত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের চোখ অন্ধ হোক যেন তারা দেখতে না পায়, আর সব সময় তাদের কোমরে খিঁচুনি ধরে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের চোখ অন্ধ হোক যেন তারা দেখতে না পায়, আর সব সময় তাদের কোমরে খিঁচুনি ধরে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের দুচোখে নেমে আসুক আন্ধকার, ওরা যেন দেখতে না পায়, ওদের কটিদেশ তুমি কর চিরকম্পমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কামনা করি ওরা যেন অন্ধ হয়ে যায় এবং ওদের মেরুদণ্ড যেন দুর্বল হয়ে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের চোখ অন্ধকার হোক, যেন তারা দেখতে না পায় এবং তুমি তাদের কোমরে সবদিন কম্পন করছ।