Psalms 69:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা-ই মাবুদের দৃষ্টিতে তুষ্টিকর হবে, গরুর চেয়ে, শিং ও খুরযুক্ত ষাঁড়ের চেয়ে বেশি তুষ্টিকর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলদ বলি দেওয়ার থেকেও এসব সদাপ্রভুকে তুষ্ট করবে, এমনকি শিং ও খুর সহ ষাঁড়ের বলি অপেক্ষাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাই সদাপ্রভুর দৃষ্টিতে তুষ্টিকর হইবে, গোরু অপেক্ষা, শৃঙ্গ ও খুরযুক্ত বৃষ অপেক্ষা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাই সদাপ্রভুর দৃষ্টিতে তুষ্টিকর হইবে, গরু অপেক্ষা, শৃঙ্গ ও খুরযুক্ত বৃষ অপেক্ষা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বলদ এবং শিং ও খুরযুক্ত ষাঁড় উৎসর্গের চেয়ে তা সদাপ্রভুকে বেশী সন্তুষ্ট করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বলদ এবং শিং ও খুরযুক্ত ষাঁড় কোরবানীর চেয়ে তা মাবুদকে বেশী সন্তুষ্ট করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃষ উৎসর্গের চেয়ে, পূর্ণ পরিণত বৃষের চেয়ে, এই-ই হবে প্রভু পরমেশ্বরের কাছে প্রীতিজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটাই ঈশ্বরকে সুখী করবে! উৎসর্গ হিসেবে একটা গোটা পশু দেওয়ার চেয়ে অথবা একটা ষাঁড় হত্যা করার চেয়ে, গানের মধ্যে দিয়ে ধন্যবাদ দেওয়া অনেক ভাল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভুুর দৃষ্টিতে ভালো হবে, ষাঁড়, শিং ও খুরযুক্ত ষাঁড় থেকে ভালো হবে।