Psalms 69:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নম্র লোকেরা তা দেখে আনন্দ করবে; আল্লাহ্‌র অন্বেষীগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দরিদ্রেরা এসব দেখবে আর আনন্দিত হবে— তোমরা যারা ঈশ্বরের অন্বেষণ করো, তোমাদের হৃদয় বেঁচে থাকুক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে; ঈশ্বরান্বেষিগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে; ঈশ্বরান্বেষিগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে নম্র লোকেরা খুশী হবে; তোমরা যারা ঈশ্বরকে জানবার জন্য আগ্রহী, তোমরা বেঁচে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে নম্র লোকেরা খুশী হবে; তোমরা যারা আল্লাহ্‌কে জানবার জন্য আগ্রহী, তোমরা বেঁচে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিপীড়িত দুঃখী মানুষ এ ঘটনা দেখে হবে আনন্দিত, ঈশ্বরের ভক্তবৃন্দ লাভ করবে নূতন প্রেরণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে বিনয়ী লোকরা, ঈশ্বরের উপাসনার জন্য এসো| এই সব জেনে তোমরা খুশী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিনম্ররা তা দেখে আনন্দ করবে; ঈশ্বর সন্ধানকারী তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক।