Psalms 69:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসমান ও দুনিয়া তাঁর প্রশংসা করুক, সমুদ্র ও তার মধ্যেকার সমস্ত জলজ প্রাণী প্রশংসা করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও যা কিছু তাতে জীবিত, তাঁর প্রশংসা করুক,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশ ও পৃথিবী তাঁহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সর্ব্ব জঙ্গম প্রশংসা করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশ ও পৃথিবী তাঁহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সর্ব জঙ্গম প্রশংসা করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আকাশ ও পৃথিবী তাঁর প্রশংসা করুক; সমুদ্র ও তার মধ্যে ঘুরে বেড়ানো সব প্রাণী তাঁর প্রশংসা করুক;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমান ও জমীন তাঁর প্রশংসা করুক; সমুদ্র ও তার মধ্যে ঘুরে বেড়ানো সব প্রাণী তাঁর প্রশংসা করুক;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আকাশমণ্ডল ও পৃথিবী, ঈশ্বরের স্তবগান গাও, প্রশংসা কর তাঁর সসাগরা ধরিত্রীর সকল অধিবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আকাশ ও পৃথিবী, ঈশ্বরের প্রশংসা কর! হে সমুদ্র এবং সমুদ্রের মধ্যের সবকিছু, প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশ ও পৃথিবী তাঁর প্রশংসা করুক, সমুদ্র ও তার মধ্যে সব কিছু তাঁর প্রশংসা করুক।