Psalms 69:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাহিনীগণের আল্লাহ্ মালিক, তোমার অপেক্ষাকারীরা আমার দ্বারা লজ্জিত না হোক; হে ইসরাইলের আল্লাহ্, তোমার অন্বেষণকারীরা আমার দ্বারা অপমানিত না হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু, হে সর্বশক্তিমান সদাপ্রভু, যারা তোমাতে আশা রাখে তারা যেন আমার জন্য অপমানিত না হয়; হে ইস্রায়েলের ঈশ্বর, যারা তোমার অন্বেষণ করে তারা যেন আমার জন্য লজ্জিত না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তোমার অপেক্ষাকারিগণ আমার দ্বারা লজ্জিত না হউক; হে ইস্রায়েলের ঈশ্বর, তোমার অন্বেষণকারিগণ আমার দ্বারা অপমানিত না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তোমার অপেক্ষাকারিগণ আমার দ্বারা লজ্জিত না হউক; হে ইস্রায়েলের ঈশ্বর, তোমার অন্বেষণকারিগণ আমার দ্বারা অপমানিত না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যারা তোমার অপেক্ষায় থাকে আমার দরুন তারা যেন লজ্জা না পায়। হে ইস্রায়েলের ঈশ্বর, যারা তোমাকে জানবার জন্য আগ্রহী তারা যেন আমার দরুন অসম্মানিত না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, আল্লাহ্ রাব্বুল আলামীন, যারা তোমার অপেক্ষায় থাকে আমার দরুন তারা যেন লজ্জা না পায়। হে ইসরাইলের মাবুদ, যারা তোমাকে জানবার জন্য আগ্রহী তারা যেন আমার দরুন অসম্মানিত না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার উপরে আস্থাশীল যারা তারা যেন কেউ লজ্জিত না হয় আমার কারণে হে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তোমার ভক্ত যারা, আমার কারণে তারা যেন কেউ না হয় অপমানিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু, আমার জন্য যেন আপনার অনুগামীরা লজ্জায় না পড়ে| হে ইস্রায়েলের ঈশ্বর, আপনার অনুগামীরা যেন আমার জন্য বিব্রত বোধ না করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু, বাহিনীগনের সদাপ্রভুু, তোমার অপেক্ষাকারীরা আমার কারণে লজ্জিত না হোক; ইস্রায়েলের ঈশ্বর, তোমার সন্ধানকারীরা আমার কারণে অপমানিত না হোক।