Psalms 7:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের শিগায়োন, যা তিনি বিন্ইয়ামীনীয় কূশের কথার সম্বন্ধে মাবুদের উদ্দেশে গান করেন। হে মাবুদ, আমার আল্লাহ্, আমি তোমারই আশ্রয় নিয়েছি; আমার সকল তাড়নাকারী থেকে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতে শরণ নিই; যারা আমার পিছু নেয় তাদের হাত থেকে আমায় রক্ষা করো ও উদ্ধার করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি; আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি; আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। যারা আমার পিছনে তাড়া করে আসছে তাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর, আমাকে রক্ষা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমার মাবুদ, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। যারা আমার পিছনে তাড়া করে আসছে তাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর, আমাকে রক্ষা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমার আরাধ্য ঈশ্বর আমি তোমারই শরণাগত। যারা নিয়ত উত্যক্ত করছে আমাকে, তাদের হাত থেকে বাঁচাও আমায়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার ওপর নির্ভর করি| যারা আমায় তাড়া করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন| আমায় উদ্ধার করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার ঈশ্বর, আমি তোমার আশ্রয় নিয়েছি! আমার পিছু নিয়েছে যারা তাদের থেকে আমাকে রক্ষা কর, আমাকে উদ্ধার কর।