Psalms 7:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওর জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করেছেন; তিনি নিজের বাণগুলো অগ্নিবাণে পরিণত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর ভয়ংকর অস্ত্র প্রস্তুত করেছেন; তিনি তাঁর জ্বলন্ত তির প্রস্তুত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন; তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন; তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর মারণ-অস্ত্র ঠিক করে রেখেছেন, আর তাঁর জ্বলন্ত তীর তৈরী করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর মারণ-অস্ত্র ঠিক করে রেখেছেন, আর তাঁর জ্বলন্ত তীর তৈরী করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মারণাস্ত্র প্রস্তুত, তূণের শর এখন হয়েছে অগ্নিবাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি মারণাস্ত্র তৈরী করে রেখেছেন এবং তাঁর তীরগুলো ধারালো করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত; তিনি তাঁর তীরকে জ্বলন্ত তীরে পরিণত করেন।