Psalms 7:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে কূপ খনন করে গভীর করেছে, কিন্তু নিজের খনন করা গর্তে নিজেই পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে অন্যদের ফাঁদে ফেলার জন্য গর্ত করে, সে নিজের তৈরি গর্তেই পতিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্ত্তে পতিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্তে পতিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্ত খুঁড়ে সে তার মধ্য থেকে মাটি তুলে ফেলে আর নিজের গর্তে নিজেই পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্ত খুঁড়ে সে তার মধ্য থেকে মাটি তুলে ফেলে আর নিজের গর্তে নিজেই পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে গভীর খাত খনন করে অবশেষে নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অন্য লোকদের ফাঁদে ফেলতে চায় এবং আঘাত করতে চায়| কিন্তু নিজেদের ফাঁদে পড়েই ওরা আহত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্ত গভীর করে এবং তারপর সে নিজের ঐ তৈরী করা গর্তের মধ্যে পড়ে যায়।