Psalms 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার জুলুম তারই মাথায় ফিরবে, তার দৌরাত্ম্য তারই মাথার উপর নেমে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যে সমস্যা সৃষ্টি করে তা তাদের উপর ফিরে আসে; তাদের অত্যাচার তাদের মাথার উপরেই ফিরে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার অন্যায়ের বোঝা তার নিজের মাথাতেই ফিরে আসে; সে যে অত্যাচার করে তা তারই মাথার উপরে নেমে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার অন্যায়ের বোঝা তার নিজের মাথাতেই ফিরে আসে; সে যে জুলুম করে তা তারই মাথার উপরে নেমে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার যত অন্যায় অত্যাচার চরম আঘাত হয়ে শেষে নেমে আসে তারই উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা শাস্তি ওদের প্রাপ্য ওরা সেই শাস্তিই পাবে| অপরের প্রতি ওরা নির্দয় ছিল| ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ধ্বংসাত্মক পরিকল্পনা নিজেদের মাথাতে ফিরে আসে, তাদের হিংসা নিজেদের মাথায় ফিরে আসে।