Psalms 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের ধর্মশীলতানুসারে তাঁর শুকরিয়া আদায় করবো, সর্বশক্তিমান মাবুদের নামের প্রশংসা গান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব; আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর ধর্ম্মশীলতানুসারে তাঁহার স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর ধর্মশীলতানুসারে তাঁহার স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ন্যায়বিচার করেন, সেজন্য আমি তাঁকে ধন্যবাদ দেব; আমি মহান সদাপ্রভুর প্রশংসা-গান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ন্যায়বিচার করেন, সেজন্য আমি তাঁকে শুকরিয়া জানাব; আমি মহান মাবুদের প্রশংসা-কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু ন্যায়পরায়ণ, আমি গাইব তাঁর বন্দনা গান, সুখী হব আমি পরাৎপর ঈশ্বরের স্তুতি গানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি ভালো| আমি পরাৎপর প্রভুর নামের প্রশংসা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সর্বশক্তিমান সদাপ্রভুুকে তাঁর ন্যায়বিচারের জন্য ধন্যবাদ দেব, আমি মহান সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান করব।