Psalms 7:6 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, ক্রোধভরে উত্থান কর, আমার দুশমনদের ক্রোধের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রত হও; তুমি বিচারের হুকুম দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তুমি ক্রোধে জেগে ওঠো; আমার শত্রুদের কোপের বিরুদ্ধে জেগে ওঠো। হে ঈশ্বর, তুমি জাগো, তোমার ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, ক্রোধভরে উত্থান কর, আমার বৈরীদের কোপের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রৎ হও; তুমি বিচারের আজ্ঞা দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, ক্রোধভরে উত্থান কর, আমার বৈরীদের ক্রোধের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রত হও; তুমি বিচারের আজ্ঞা দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, ভীষণ অসন্তুষ্ট হয়ে তুমি উঠে দাঁড়াও, আমার শত্রুদের রাগের বিরুদ্ধে হাত উঠাও। আমার জন্য তুমি ওঠো, কারণ তোমার ন্যায়বিচারের কথা তুমি ঘোষণা করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, রাগে তুমি উঠে দাঁড়াও, আমার শত্রুদের ক্রোধের বিরুদ্ধে হাত উঠাও। আমার জন্য তুমি ওঠো, কারণ তোমার ন্যায়বিচারের কথা তুমি ঘোষণা করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর, রোষে উন্মত্ত আমার শত্রুদের বিরুদ্ধে কর উত্থান ক্রোধভরে। হে আমার আরাধ্য ঈশ্বর, জাগো, প্রতিষ্ঠিত কর তোমার প্রতিশ্রুত ন্যায় বিচার।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তোমার ক্রোধে ওঠো, আমার শত্রুদের ক্রোধের বিরুদ্ধে দাঁড়াও, আমার জন্য জেগে ওঠ এবং ধার্মিকতার আজ্ঞা সম্পন্ন কর যা তুমি তাদের জন্য আদেশ দিয়েছ।