Psalms 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, দুষ্টদের নাফরমানী শেষ হোক, কিন্তু ধার্মিককে সুস্থির কর; ধর্মময় আল্লাহ্‌ তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো এবং ধার্মিকদের সুরক্ষিত করো তুমি, হে ন্যায়পরায়ণ ঈশ্বর, সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হউক, কিন্তু তুমি ধার্ম্মিককে সুস্থির কর; ধর্ম্মময় ঈশ্বর ত অন্তঃকরণ ও মর্ম্মের পরীক্ষক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হউক, কিন্তু তুমি ধার্মিককে সুস্থির কর; ধর্মময় ঈশ্বর ত অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ন্যায়ের ঈশ্বর, তুমি অন্তর ও মনের যাচাই করে থাক; তুমি দুষ্টদের দুষ্টতা শেষ কর কিন্তু তোমার ভক্তকে ভাল অবস্থায় স্থির রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ন্যায়ের আল্লাহ্‌, তুমি অন্তর ও মনের যাচাই করে থাক; তুমি দুষ্টদের দুষ্টতা শেষ কর কিন্তু তোমার ভক্তকে ভাল অবস্থায় স্থির রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের দুষ্কৃতির হোক অবসান, হে ধর্মময় ঈশ্বর, অন্তর্যামী ঈশ্বর আমার, সজ্জনকে তুমি কর প্রতিষ্ঠিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকদের শাস্তি দিন, সৎ‌ লোকদের সাহায্য করুন| হে ঈশ্বর, আপনিই মঙ্গলময়| আপনি লোকের হৃদয়ের ভেতরে কি আছে তা দেখতে পান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টদের মন্দ কাজ শেষ হোক, কিন্তু ধার্মিক লোকদের প্রতিষ্ঠিত করো, ধার্মিক ঈশ্বর। যিনি হৃদয় ও মনের পরীক্ষা করেন।