Psalms 70:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমার প্রাণের খোঁজ করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদ দেখতে চায়, তারা ফিরে যাক, অপমানিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমাকে মেরে ফেলার চেষ্টায় আছে তারা লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার সর্বনাশ দেখতে চায় তারা মাথা নীচু করে ফিরে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমাকে হত্যা করবার চেষ্টায় আছে তারা লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার সর্বনাশ দেখতে চায় তারা মাথা নীচু করে ফিরে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমার জীবন নাশের চেষ্টা করে, লজ্জিত হোক, বিভ্রান্ত হোক তারা, যারা আমার অনিষ্ট কামনা করে, অপদস্থ হোক তারা, ব্যর্থ হোক তাদের পরিকল্পনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে আমায় হত্যা করার চেষ্টা করছে| ওদের নিরাশ করুন! ওদের লজ্জিত বোধ করান! যে সব লোক আমার খারাপ করতে চায় তাদের যেন পতন হয় ও তারা যেন লজ্জা পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমার প্রাণকে কামনা করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদে আনন্দ হয়, তারা ফিরে যাক এবং অপমানিত হোক।