Psalms 70:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমার খোঁজ করে, তারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যারা তোমার উদ্ধার ভালবাসে, তারা সতত বলুক, আল্লাহ্ মহিমান্বিত হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে, তাহারা সতত বলুক, ঈশ্বর মহিমান্বিত হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে, তাহারা সতত বলুক, ঈশ্বর মহিমান্বিত হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক; যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে তারা সব সময়েই বলুক, “ঈশ্বরের গৌরব হোক!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক; যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে তারা সব সময়েই বলুক, “আলহামদুলিল্লাহ্!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যারা তোমার অন্বেষণে রত, তোমারই নামে তারা করুক আনন্দ ও উল্লাস। তোমার পরিত্রাণেই যাদের গভীর অনুরাগ সতত বলুক তারা: ধন্য আমাদের প্রভু পরমেশ্বর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কামনা করি যারা আপনার উপাসনা করে তারা যেন সত্যিকারের সুখী হয়| যারা আপনার সাহায্য চায় তারা যেন সর্বদাই আপনার প্রশংসা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমাকে খোঁজ করে এবং তারা সবাই তোমার মধ্যে আনন্দ এবং খুশি হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা সবদিন বলুক, ঈশ্বরের প্রশংসা হোক।