Psalms 70:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; হে আল্লাহ্, আমার পক্ষে ত্বরা কর; তুমিই আমার সহায় ও আমার উদ্ধারকর্তা; হে মাবুদ, বিলম্ব করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি দরিদ্র ও অভাবী; হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো, তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, হে সদাপ্রভু, দেরি কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; হে ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমিই আমার সহায় ও আমার নিস্তারকর্ত্তা; হে সদাপ্রভু, বিলম্ব করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; হে ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমিই আমার সহায় ও আমার নিস্তারকর্তা; হে সদাপ্রভু, বিলম্ব করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দুঃখী ও অভাবী; হে ঈশ্বর, তুমি শীঘ্র আমার কাছে এস। তুমি তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা; হে সদাপ্র্রভু, দেরি কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দুঃখী ও অভাবী; হে আল্লাহ্, তুমি শীঘ্র আমার কাছে এস। তুমি তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা; হে মাবুদ, দেরি কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীন ও দুঃখী আমি, সত্বর এস হে ঈশ্বর, আমার কাছে। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা বিলম্ব করো না সাহায্য দানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমি দীন অসহায় মানুষ| ঈশ্বর তাড়াতাড়ি করুন! আপনি আসুন, আমায় রক্ষা করুন! ঈশ্বর একমাত্র আপনিই আমায় উদ্ধার করতে পারেন| আর দেরী করবেন না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমি আমার সাহায্য ও আমার উদ্ধারকর্তা সদাপ্রভুু দেরী করো না।