Psalms 71:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমার দুশমনেরা আমার বিষয়ে কথা বলে, আমার প্রাণের উপরে যাদের চোখ, তারা একত্র মন্ত্রণা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলে; যারা আমাকে হত্যা করার জন্য অপেক্ষা করে তারা একত্রে ষড়যন্ত্র করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমার শত্রুগণ আমার বিষয়ে কথা কহে, আমার প্রাণের উপরে যাহাদের চক্ষু, তাহারা একত্র মন্ত্রণা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমার শত্রুগণ আমার বিষয়ে কথা কহে, আমার প্রাণের উপরে যাহাদের চক্ষু, তাহারা একত্রে মন্ত্রণা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলছে; যারা আমাকে মেরে ফেলতে চায় তারা সবাই মিলে শলা-পরামর্শ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলছে; যারা আমাকে হত্যা করতে চায় তারা সবাই মিলে শলা-পরামর্শ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুদল আমার প্রাণনাশের চেষ্টায় তৎপর, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে, আমার প্রাণনাশ করতে চায় যারা তারা একযোগে করে চক্রান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে| ওরা একসঙ্গে মিলিত হয়েছিলো, এবং আমাকে হত্যা করার চক্রান্ত করেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার শত্রুরা আমার বিষয়ে কথা বলে, আমার জীবনের উপরে যাদের চোখ, তারা একত্র পরিকল্পনা করে।