Psalms 71:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা লজ্জিত ও উচ্ছিন্ন হোক, যারা আমার প্রাণের বিপক্ষ; তারা তিরস্কার ও অপমানে আচ্ছন্ন হোক, যারা আমার অনিষ্ট চেষ্টা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার অভিযোগকারীরা লজ্জায় বিনষ্ট হোক; যারা আমার ক্ষতি করতে চায় তারা অবজ্ঞা আর ঘৃণায় আবৃত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা লজ্জিত ও উচ্ছিন্ন হউক, যাহারা আমার প্রাণের বিপক্ষ; তাহারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হউক, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা লজ্জিত ও উচ্ছিন্ন হউক, যাহারা আমার প্রাণের বিপক্ষ; তাহারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হউক, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিপক্ষেরা লজ্জিত ও ধ্বংস হোক; যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে তারা ঘৃণা আর অপমানে ঢাকা পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিপক্ষেরা লজ্জিত ও ধ্বংস হোক; যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে তারা ঘৃণা আর অপমানে ঢাকা পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরাজিত হোক আমার আক্রমণকারীরা, ধ্বংস হোক সমূলে, আমার অনিষ্ট কামনা করে যারা, আচ্ছন্ন হোক তারা নিন্দায় আপমানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুদের পরাজিত করুন! ওদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিন! যারা আমার ক্ষতি করতে চাইছে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা লজ্জিত ও ক্ষয়প্রাপ্ত হোক, যারা আমার জীবনের প্রতিকূলে; তারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হোক, যারা আমার ক্ষতির চেষ্টা করে।