Psalms 71:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার সার্বভৌম মাবুদের পরাক্রমের সমস্ত কাজ নিয়ে উপস্থিত হব; আমি তোমার, কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সার্বভৌম সদাপ্রভু, আমি এসে তোমার পরাক্রমী কার্যাবলি প্রচার করব; তোমার, কেবল তোমারই, ধার্মিক ক্রিয়াকলাপের কথা আমি প্রচার করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রভু সদাপ্রভুর পরাক্রমের ক্রিয়া সকল লইয়া উপস্থিত হইব; আমি তোমার, কেবল তোমারই ধর্ম্মশীলতা উল্লেখ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রভু সদাপ্রভুর পরাক্রমের ক্রিয়া সকল লইয়া উপস্থিত হইব; আমি তোমার, কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু সদাপ্রভু, তোমার মহৎ কাজের কথা বলার জন্য আমি তোমার ঘরে ঢুকব; আমি তোমার, কেবল তোমারই ন্যায় কাজের কথা বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্ মালিক, তোমার মহৎ কাজের কথা বলার জন্য আমি তোমার ঘরে ঢুকব; আমি তোমার, কেবল তোমারই ন্যায় কাজের কথা বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমি ঘোষণা করব তোমারই মহান কীর্তিরাজি, শুধু তোমারই ধার্মিকতার কথা করব ঘোষণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনার মহত্বের কথা বলবো, প্রভু আমার সদাপ্রভু| আমি সেই সব ধার্ম্মিকতার কথা বলব, যা শুধুমাত্র আপনি করতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি প্রভু সদাপ্রভুুর পরাক্রমের কাজ সব উল্লেখ করব; আমি তোমার, কেবল তোমারই ধার্ম্মিকতা উল্লেখ করব।