Psalms 71:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, তুমি বাল্যকাল থেকে আমাকে শিক্ষা দিয়ে আসছ; আর এই পর্যন্ত আমি তোমার আশ্চর্য সমস্ত কাজ তবলিগ করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার যৌবনকাল থেকে, হে ঈশ্বর, তুমি আমাকে শিক্ষা দিয়েছ, আর এই দিন পর্যন্ত আমি তোমার চমৎকার কার্যাবলি ঘোষণা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তুমি বাল্যকালাবধি আমাকে শিক্ষা দিয়া আসিতেছ; আর এ পর্য্যন্ত আমি তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল প্রচার করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তুমি বাল্যকালাবধি আমাকে শিক্ষা দিয়া আসিতেছ; আর এই পর্যন্ত আমি তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, যৌবন কাল থেকে তুমিই আমাকে শিক্ষা দিয়েছ; আজও আমি তোমার আশ্চর্য কাজের কথা প্রচার করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, যৌবন কাল থেকে তুমিই আমাকে শিক্ষা দিয়েছ; আজও আমি তোমার অলৌকিক কাজের কথা প্রচার করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর বাল্যকাল থেকেই তুমি শিক্ষাদান করেছ আমায়, আজ পর্যন্ত আমি প্রচার করে চলেছি তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন| তখন থেকে আজ পর্যন্ত আপনি যে সব আশ্চর্য্য কার্য করেছেন তা আমি মানুষকে বলেছি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, তুমি যৌবনকালে থেকে আমাকে শিক্ষা দিয়ে আসছ; আর এ পর্যন্ত আমি তোমার সুন্দর কাজকে প্রচার করেছি।