Psalms 71:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্‌, বৃদ্ধ বয়স ও পক্ককেশের কাল পর্যন্তও আমাকে পরিত্যাগ করো না, যতদিন আমি পরের বংশধরদের কাছে তোমার বাহুবল, এবং তোমার পরাক্রম জ্ঞাত না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি বৃদ্ধ হই আর আমার চুল ধুসর হয়, হে আমার ঈশ্বর, আমাকে পরিত্যাগ কোরো না; যতদিন না পর্যন্ত আমি তোমার শক্তি আগামী প্রজন্মের কাছে আর যারা আসবে তাদের কাছে তোমার পরাক্রম ঘোষণা করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্বকেশের কাল পর্য্যন্তও আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্ত্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী লোক সকলকে তোমার পরাক্রম, জ্ঞাত না করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্বকেশের কাল পর্যন্তও আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী লোক সকলকে তোমার পরাক্রম, জ্ঞাত না করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আজ বুড়ো হয়ে চুল পেকে গেলেও তুমি আমাকে ত্যাগ কোরো না; পরের বংশধরদের কাছে তোমার ক্ষমতার কথা, ভবিষ্যৎ বংশধরদের কাছে তোমার শক্তির কথা আমাকে ঘোষণা করতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, আজ বুড়ো হয়ে চুল পেকে গেলেও তুমি আমাকে ত্যাগ কোরো না; পরের বংশধরদের কাছে তোমার ক্ষমতার কথা, ভবিষ্যৎ বংশধরদের কাছে তোমার শক্তির কথা আমাকে ঘোষণা করতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ আমি শুভ্রকেশ, বৃদ্ধ হে ঈশ্বর, আমাকে করো না পরিত্যাগ, যতদিন না এই প্রজন্মের কাছে তোমার বাহুবল ও ভাবী বংশধরদের কাছে তোমার মহাপরাক্রমের কথা ঘোষণা করি আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে| কিন্তু হে ঈশ্বর, আমি জানি, আপনি আমায় ত্যাগ করবেন না| প্রত্যেকটি নতুন প্রজন্মকে আমি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রকৃত পক্ষে, ঈশ্বর বৃদ্ধ বয়স এবং পাকাচুলের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ কর না, আমি এই সব লোককে তোমার বাহুবল ও ভাবি বংশধরদের কাছে তোমার পরাক্রমের কথা ঘোষণা করি।