Psalms 71:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, তোমার ধর্মশীলতা আসমান পর্যন্ত ব্যাপ্ত; তুমিই মহৎ মহৎ কাজ করেছ; হে আল্লাহ্, তোমার মত আর কে আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তোমার ধার্মিকতা আকাশমণ্ডল পর্যন্ত পৌঁছায়, তুমি মহান কর্ম সাধন করেছ। হে ঈশ্বর, তোমার মতো কে আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তোমার ধর্ম্মশীলতাও ঊর্দ্ধ পর্য্যন্ত ব্যাপ্ত; তুমি মহৎ মহৎ কার্য্য সাধন করিয়াছ; হে ঈশ্বর, তোমার তুল্য কে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তোমার ধর্মশীলতাও ঊর্ধ্ব পর্যন্ত ব্যাপ্ত; তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ; হে ঈশ্বর, তোমার তুল্য কে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তোমার ন্যায় কাজ যেন আকাশ ছুঁয়েছে; সব মহান কাজ তুমিই করেছ; হে ঈশ্বর, তোমার সমান আর কে আছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তোমার ন্যায় কাজ যেন আসমান ছুঁয়েছে; সব মহান কাজ তুমিই করেছ; হে আল্লাহ্, তোমার সমান আর কে আছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, গগনস্পর্শী তোমার ধার্মিকতা, মহান কীর্তিরাজি সাধন করেছ তুমি, হে ঈশ্বর, তোমার তুল্য আর কে আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়| ঈশ্বর, কোন দেবতাই আপনার মত নয়| আপনি বিস্ময়কর সব কাজ করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, তোমার ধার্মিককথা উচ্চ পর্যন্ত; তুমি মহৎ কাজ করেছ; ঈশ্বর, তোমার মত কে আছে?