Psalms 71:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমি নেবল যন্ত্রে তোমার প্রশংসা করবো, হে আমার আল্লাহ্‌, তোমার বিশ্বস্ততার প্রশংসা-গজল করবো, হে ইসরাইলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে গজল গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য আমি বীণা সহযোগে তোমার প্রশংসা করব; হে ইস্রায়েলের পবিত্রজন, সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করিব, হে আমার ঈশ্বর, তোমার সত্যের স্তব করিব, হে ইস্রায়েলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে সঙ্গীত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করিব, হে আমার ঈশ্বর, তোমার সত্যের স্তব করিব, হে ইস্রায়েলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে সঙ্গীত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, তোমার বিশ্বস্ততার বিষয় নিয়ে আমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব; হে ইস্রায়েলের সেই পবিত্রজন, আমি সুরবাহারে তোমার প্রশংসা-গান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্‌, তোমার বিশ্বস্ততার বিষয় নিয়ে আমি বীণা বাজিয়ে তোমার প্রশংসা করব; হে ইসরাইলের আল্লাহ্‌ পাক, আমি সুরবাহারে তোমার প্রশংসা-কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আবার বীণা-যন্ত্রের ঝঙ্কারে করব তোমার স্তব, হে আমার ঈশ্বর, আমি গাইব তোমার সত্যের জয়গান। হে ইসরায়েলের পরমারাধ্য পবিত্রতম, আমার বীণার তন্ত্রীতে আমি তুলব তোমার স্তবের সুরলহরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো| হে ঈশ্বর আমি গাইবো ও বলবো যে, আপনার ওপর নির্ভর করা যেতে পারে| ইস্রায়েলের পবিত্র একের জন্য বীণা বাজিয়ে আমি গান গাইবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করব, কারণ তোমার বিশ্বাসযোগ্যতার জন্য, আমার ঈশ্বর, বীণা যন্ত্রে তোমার উদ্দেশ্যে সঙ্গীত করব।