Psalms 71:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার উদ্দেশে গজল গাইবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করবে, আমার প্রাণও তা করবে, যা তুমি মুক্ত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ঠোঁট উচ্চধ্বনি করবে আর তোমার প্রশংসা করবে কারণ তুমি আমাকে মুক্ত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে, আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে, আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন তোমার প্রশংসা-গান গাইব আমার মুখ তখন চিৎকার করে আনন্দধ্বনি করবে; আমার অন্তর তোমার প্রশংসা-গান গাইবে, কারণ তুমিই আমাকে মুক্ত করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন তোমার প্রশংসা-কাওয়ালী গাইব আমার মুখ তখন চিৎকার করে আনন্দধ্বনি করবে; আমার অন্তর তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে, কারণ তুমিই আমাকে মুক্ত করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার উদ্দেশে যখন গাইব গান, তখন আমার ওষ্ঠাধর, আমার সমগ্র সত্তা উল্লাসে হবে মুখর কারণ তুমিই উদ্ধার করেছ আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন| আমার আত্মা সুখী হবে| নিজের মুখে আমি আপনার প্রশংসা গান করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবার দিনের আমার ঠোঁট আনন্দ গান করবে এবং আমরা প্রাণও করবে, যা তুমি মুক্ত করেছ।