Psalms 71:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্মশীলতার কথা বলবে, কারণ তারা লজ্জিত হয়েছে, তারা হতাশ হয়েছে, যারা আমার অনিষ্ট চেষ্টা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারাদিন আমার জিভ তোমার ধর্মশীলতার কথা বলবে, কারণ যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্ম্মশীলতার কথা কহিবে, কারণ তাহারা লজ্জিত হইয়াছে, তাহারা হতাশ হইয়াছে, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্মশীলতার কথা কহিবে, কারণ তাহারা লজ্জিত হইয়াছে, তাহারা হতাশ হইয়াছে, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মুখ সারা দিন তোমার ন্যায় কাজের কথাই বলবে, কারণ যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মুখ সারা দিন তোমার ন্যায় কাজের কথাই বলবে, কারণ যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার রসনা সারাদিন বর্ণনা করবে তোমার ধার্মিকতার কথা কারণ যারা আমার অনিষ্ট করতে চেয়েছিল তারা হয়েছে পরাজিত, বিভ্রান্ত লজ্জায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জিভ সর্বদাই আপনার ধর্মশীলতার গান গাইবে এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তারা পরাজিত ও অসম্মানিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার জিভ সমস্ত দিন তোমার ধার্মিককথার বিষয়ে বলে, কারণ তারা লজ্জিত এবং হতাশ হয়েছে, যারা আমার ক্ষতি করার চেষ্টা করে।