Psalms 71:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার আশ্রয়স্থানের শৈল হও, শক্তিশালী দুর্গ হও, আমাকে নিস্তার করার জন্য; কেননা তুমিই আমার শৈল ও আমার আশ্রয়-দুর্গ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার আশ্রয় শৈল হও, যেখানে আমি সর্বদা যেতে পারি; আমাকে রক্ষা করার জন্য আদেশ দাও, কারণ তুমি আমার শৈল ও আমার উচ্চদুর্গ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি; তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ; কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি; তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ; কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই আমার আশ্রয়-পাহাড় হও যাঁর কাছে আমি সব সময় যেতে পারি। তুমি আমার উঁচু পাহাড় ও দুর্গ, তাই আমাকে রক্ষা করার জন্য আদেশ দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই আমার আশ্রয়-পাহাড় হও যাঁর কাছে আমি সব সময় যেতে পারি। তুমি আমার উঁচু পাহাড় ও কেল্লা, তাই আমাকে রক্ষা করার জন্য হুকুম দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হও আমার শৈলস্বরূপ যেখানে সতত আমি নিতে পারি আশ্রয়, পেতে পারি তোমারই নির্দেশিত পরিত্রাণ, হে প্রভু, তুমিই আমার আশ্রয় শৈল, তুমিই দুর্গ আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার দুর্গ হোন, সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে যেতে পারি| আপনিই আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল| তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার আশ্রয়ে শৈল হবে, যেখানে আমি সবদিন যেতে পারি; তুমি আমার রক্ষা করতে আজ্ঞা করেছ; কারণ তুমিই আমার শৈল এবং আমার দূর্গ।