Psalms 71:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার আল্লাহ্‌, আমাকে উদ্ধার কর, দুর্জনের হাত থেকে, অন্যায়কারী ও উপদ্রবীর হাত থেকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে, মন্দ ও নিষ্ঠুরদের কবল থেকে আমাকে উদ্ধার করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জ্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীর করতল হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীর করতল হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে, মন্দ ও নিষ্ঠুর লোকদের হাতের মুঠো থেকে, তুমি আমাকে উদ্ধার কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্‌, দুষ্টদের হাত থেকে, খারাপ ও নিষ্ঠুর লোকদের হাতের মুঠো থেকে, তুমি আমাকে উদ্ধার কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় দুর্জনের কবল থেকে, মুক্ত কর অধর্মাচারী নির্দয় লোকদের হাত থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন| নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুষ্টদের হাত থেকে এবং অন্যায়কারী নিষ্ঠুরতার হাত থেকে।