Psalms 71:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাতৃগর্ভ থেকে তোমার উপরেই আমার নির্ভর; জননীর জঠর থেকে তুমিই আমার হিতৈষী; আমি সতত তোমারই প্রশংসা করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জন্ম থেকে আমি তোমার উপর নির্ভর করেছি; তুমি আমাকে আমার মাতৃগর্ভ থেকে বের করে এনেছ। আমি চিরকাল তোমার প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর; জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী; আমি সতত তোমারই প্রশংসা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর; জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী; আমি সতত তোমারই প্রশংসা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জন্ম থেকেই আমি তোমার উপর নির্ভরশীল; তুমিই আমাকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছ। তুমিই সব সময় আমার গৌরবের বিষয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জন্ম থেকেই আমি তোমার উপর নির্ভরশীল; তুমিই আমাকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছ। তুমিই সব সময় আমার প্রশংসার বিষয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারাটি জীবন আমি করেছি নির্ভর তোমারই উপর, আমার জন্মলগ্ন থেকেই তুমি সুরক্ষা করেছ আমায়, মাতৃগর্ভ থেকে তুমিই আমাকে করেছ নিষ্ক্রান্ত, তাই আমি নিয়ত তোমারই জয়গান গাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি| আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আমি আপনার ওপর আস্থা রেখেছি| সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গর্ভ থেকেই তোমার উপরেই আমার আশ্রয়; মায়ের জঠর থেকেই তুমিই আমাকে নিয়েছ; আমি সবদিন তোমারই প্রশংসা করি।