Psalms 72:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তর্শীশ ও দ্বীপগুলোর বাদশাহ্রা নৈবেদ্য আনবেন; সবা ও সবা দেশের বাদশাহ্রা উপহার দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তর্শীশ আর সুদূর উপকূলবর্তী দেশের রাজারা তাঁর উদ্দেশে নৈবেদ্য নিয়ে আসুক। শিবা ও সবার রাজারা তাঁর জন্য উপহার নিয়ে আসুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তর্শীশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন; শিবা ও সবার রাজগণ উপহার দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তর্শীশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন; শিবা ও সবার রাজগণ উপহার দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তর্শীশ আর দ্বীপগুলোর রাজারা তাঁকে কর দিক; শিবা ও সবা দেশের রাজারাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তর্শীশ আর দ্বীপগুলোর বাদশাহ্রা তাঁকে খাজনা দিক; সাবা ও সবা দেশের বাদশাহ্রাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার্শিশ ও দ্বীপপুঞ্জের নৃপতিরা তাঁকে প্রদান করুক উপহার সামগ্রী, শিবা ও সােবার রাজারা আনুক রাজস্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য যেন তাঁর জন্য উপহার বয়ে আনে| শিবা ও সবার রাজারা যেন তার জন্য নৈবেদ্য বয়ে আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তর্শীশ ও দ্বীপপুঞ্জ রাজারা নৈবেদ্য আনবেন; শিবা ও সবার রাজারা উপহার দেবেন।