Psalms 72:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা জীবিত থাকবে ও তাঁকে সাবা দেশের সোনা দান করা যাবে, লোকে তাঁর জন্য নিরন্তর মুনাজাত করবে, সমস্ত দিন তাঁর শুকরিয়া করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দীর্ঘজীবী হোন! শিবা দেশের সোনা তাঁকে দেওয়া হোক। লোকেরা তাঁর জন্য চিরকাল প্রার্থনা করুক এবং তাঁকে সর্বদা আশীর্বাদ করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা জীবিত থাকিবে; ও তাঁহাকে শিবার সুবর্ণ দান করা যাইবে, লোকে তাঁহার নিমিত্ত নিরন্তর প্রার্থনা করিবে, সমস্ত দিন তাঁহার ধন্যবাদ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা জীবিত থাকিবে; ও তাঁহাকে শিবার সুবর্ণ দান করা যাইবে, লোকে তাঁহার নিমিত্ত নিরন্তর প্রার্থনা করিবে, সমস্ত দিন তাঁহার ধন্যবাদ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি অনেক দিন বেঁচে থাকুন; শিবা দেশের সোনা তাঁর কাছে আসুক। সব সময় তাঁর জন্য প্রার্থনা হতে থাকুক; সারা দিন ধরে তাঁর উপর আশীর্বাদ ঝরে পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি অনেক দিন বেঁচে থাকুন; সাবা দেশের সোনা তাঁর কাছে আসুক। সব সময় তাঁর জন্য মুনাজাত হতে থাকুক; সারা দিন ধরে তাঁর উপর দোয়া ঝরে পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীর্ঘজীবী হোন রাজা, তাঁকে উপঢৌকন দেওয়া হোক শিবাদেশের সুবর্ণ, তাঁর জন্য নিরন্তর নিবেদিত হোক প্রার্থনা, ঈশ্বরের আশিস বর্ষিত হোক তাঁর উপর চিরদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দীর্ঘজীবী হোন! তিনি যেন শিবার কাছ থেকে সোনা গ্রহণ করেন| সর্বদা রাজার জন্য প্রার্থনা কর| প্রতিদিন তাকে আশীর্বাদ কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা জীবিত থাকবে ও তাকে শিবার সোনা দান করা হবে, লোকে তার জন্য সবদিন প্রাথর্না করবে, সমস্ত দিন তাঁর ধন্যবাদ করবে।