Psalms 72:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশের মধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হবে, তার ফল লেবাননের বনের মত দোলায়মান হবে; এবং নগরবাসীরা ভূমির ঘাসের মত প্রফুল্ল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশে শস্যের প্রাচুর্য হোক; পাহাড়ের উপরে সেসব দুলে উঠুক। লেবাননের গাছের মতো ফলের গাছ উন্নতি লাভ করুক আর মাঠের ঘাসের মতো সমৃদ্ধ হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশমধ্যে পর্ব্বত-শিখরে প্রচুর শস্য হইবে, তাহার ফল লিবানোনের ন্যায় দোলায়মান হইবে; এবং নগরবাসীরা ভূমির তৃণের ন্যায় প্রফুল্ল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশমধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হইবে, তাহার ফল লিবানোনের ন্যায় দোলায়মান হইবে; এবং নগরবাসীরা ভূমির তৃণের ন্যায় প্রফুল্ল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশে প্রচুর শস্যের ফলন হোক, তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক। ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্শন্ শব্দ উঠুক; শহর থেকে বেরিয়ে আসা লোকেরা যেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশে প্রচুর শস্যের ফলন হোক, তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক। ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্শন্ শব্দ উঠুক; শহর থেকে বেরিয়ে আসা লোকেরা যেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশে হোক শস্যের প্রাচুর্য, গিরিশিখর সমূহে আন্দোলিত হোক শস্যগুচ্ছ, ফলগুলি হোক লেবাননের ফলের মত উৎকৃষ্ট, মাঠের তৃণদলের মত অপর্যাপ্ত হোক শস্য ভাণ্ডার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জমিগুলিতে যেন প্রচুর পরিমানে ফসল হয়| পাহাড়গুলো যেন শস্যে ভরে ওঠে| জমিগুলো যেন লিবানোনের মত উর্বর হয়ে ওঠে| যেমন করে মাঠগুলো ঘাসে ভরে যায় তেমন করে যেন শহরগুলো মানুষে ভরে ওঠে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেশের মধ্যে পর্বত শিখরে প্রচুর শস্য হবে, তাদের ফসল লিবানোনের গাছের মত হাওয়াতে আন্দোলিত হবে এবং শহরের লোকেরা মাটির ঘাসের মত উন্নত হবে।